ছবি: ক্রিক বাজ

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ কে ৪৮ রানে হারানোর পর বেশ প্রাণবন্ত টাইগার শিবির। তাই দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ দল। সেক্ষেত্রে দলের উইনিং কম্বিনেশন নিয়েই ২৬ তারিখে মাঠে নামতে বাংলাদেশ দল।

গত ম্যাচে দলের সিনিয়র প্লেয়াররা ছন্দে ছিলেন। এ ম্যাচেও তাদের উপর প্রত্যাশা থাকবে সবচেয়ে বেশী। গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তামিম ইকবাল। সাকিব বল হাতে উইকেট না পেলেও কার্যকরী বল করেছেন ম্যাচে। খেলেছেন ৯৭ রানের নান্দনিক ইনিংস যদিও সেঞ্চুরী না পাওয়ার একটা আক্ষেপ হতো থাকবে। মাশরাফি সে ম্যাচে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। যা দলের জয়ে বিশাল ভুমিকা রেখেছে। সাব্বির এর দ্রুত ফিরে যাওয়া আম্পায়ারের ভুল সিদ্ধান্তের খেসারত হলেও ওপেনিং এ তামিমের সঙ্গী হিসেবে খেলতা নামা বিজয় ফ্লপ। সেক্ষেত্রে দলে পরিবর্তন এলে ওপেনিং এ দেখা যেতে পারে লিটন দাস কে।

সম্ভাব্য দল:

তামিম ইকবাল, আনামুল হক, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকত, মেহেদি হাসান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ।

মন্তব্য করুন (Comments)

comments

Share.