জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ একটি রুল এবং কিছু নির্দেশনা জারি করেছে। আদালত ভিকটিম দুই পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জাবালে নূর পরিবহনকে। এছাড়া যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে হবে পরিবহনটিকে।

এছাড়া বিদ্যমান ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ কেন দেওয়া হবে না এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে চালকদের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তি দেওয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বিআরটিএকে নির্দেশ দিয়েছে আদালত।

পরবর্তী আদেশের জন্য ১২ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিনের মধ্যে বিআরটিএকে-ও প্রতিবেদন দিতে হবে। এছাড়া এই সময়ের ভেতর সেই দুই পরিবার পাঁচ লাখ টাকা করে অর্থ পেল কি না তাও নিশ্চিত করতে হবে বিআরটিএকে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.