ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের আশেপাশে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরেরদিকে এই হামলার ঘটনা ঘটে বলে বাঙালীয়ানা নিশ্চিত হয়েছে।
এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে বলে অসমর্থিত সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শিক্ষার্থী হত্যা হয়েছে এমন গুজবে কিছু আন্দোলনকারী আওয়ামী লীগের কার্যালয়ের দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় কার্যালয় থেকে নেতাকর্মীরা বের হয়ে তাদের ধাওয়া করে। দেড় ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়া হয়।
সংঘর্ষ এখনো চলছে।