আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে স্বর্ণ জয় করলেন কলকাতায় জন্ম নেয়া ১৭ বছর বয়সী অগ্নিজ বন্দোপাধ্যায়। “পারফেক্ট স্কোর” অর্জনের মাধ্যমে তিনি প্রথম হয়েছেন।

অগ্নিজের জন্ম কলকাতায় হলেও তিনি স্কটিশ নাগরিক। ব্রিটেন থেকে ৬ সদস্যের প্রতিনিধি অংশগ্রহণ করে এবারের প্রতিযোগীতায়। তারমধ্যে একমাত্র অগ্নিজই সোনা অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে তিনি ২য় ‘পারফেক্ট স্কোর’ অর্জনকারী।

অগ্নিজ তার প্রথম বই লিখেন জ্যোতির্বিজ্ঞানী ডেভিড ডার্লিংইয়ের তত্ত্বাবধায়নে। বইটির নাম ‘ওয়্যার্ড ম্যাথ্‌স’। যার স্বত্ত কিনে নিয়েছে ৬টি দেশ। দ্বিতীয় বই শেষ করে ইতিমদ্ধে তার তৃতীয় বই রচনার কার্যক্রম চলছে।

উল্লেখ্য রোমানিয়া’তে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাবধায় অঙ্ক অলিম্পিয়াডের এবারের আসরে ১০৪টি দেশের ৫৯৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.