নারীদের জয়গান গাইতে চলেছে বাংলা চলচিত্র। পাঁচ নারীর জীবনের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন কলকাতার তরুণ নির্মাতা বীরসা দাশগুপ্ত। একেবারে নারীর নিজের গল্প দেখা যাবে এখানে। ভেঙ্কটেশ-এর ব্যানারে নির্মিত ছবিটির নাম ‘ক্রিস ক্রস’। সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে এর টিজার। আগামী ১০ আগস্ট ছবিটি মুক্তি পাবে।

‘ক্রিস ক্রস’ ১০ আগস্ট মুক্তি

ক্রিস ক্রস সিনেমায় দেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রের পাঁচ নারীকে। তাদের প্রত্যেকের গল্প আলাদা। পাঁচজন পাঁচ রকম। তাদের গল্পের মধ্যে ফুটে উঠবে প্রচন্ড আবেগ, প্রেম, ভালবাসা, জিঘাংসা, মুক্তিকামী প্রত্যয় এবং দ্বিধাগ্রস্থতা। এর মধ্যে দেখা যাবে বর্তমান কলকাতার পরিচিত দৃশ্য। আর ওই পাঁচ নারীর চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, নুসরাত জাহান, প্রিয়াংকা সরকার ও বাংলাদেশের জয়া আহসান। এ ছাড়া রয়েছে অভিনেতা অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ চক্রবর্তী।

একটি দীর্ঘ সময় ধরে বাংলায় নারীকেন্দ্রিক সিনেমা খুব কমই দেখা গেছিল। কিন্তু এবার সময় বদলেছে। সারা দুনিয়ার সাথে পাল্লা দিয়ে বাংলা ও এখন নারীকেন্দ্রিক ছবি তৈরীতে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে কলকাতা।

মন্তব্য করুন (Comments)

comments

Share.