অ্যালোহা মেন্টাল অ্যারিথমেটিক ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০১৮তে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২২ জুলাই রাশিয়ার মস্কো শহরে, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের কংগ্রেস হলে অ্যালোহা ইন্টারন্যাশনাল অ্যাবাকাস মেন্টাল অ্যারিথমেটিক কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেখানে সেঁজুতি গ্রান্ড চ্যাম্পিয়ন এবং নিসর্গ প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যে সেভেন্থ স্টেট লেভেল কম্পিটিশনে দ্বিতীয় রানার আপ হয় নিসর্গ। উল্লেখ্য, সেঁজুতি এবং নিসর্গ সহোদর।

অ্যালোহা ইন্টারন্যাশনাল প্রতি বছর এই কম্পিটিশনের আয়োজন করে থাকে যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন (Comments)

comments

Share.