জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক পদে মেজর জেনারেল টি এম জোবায়ের -কে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এ সেনা কর্মকর্তাকে এনএসআই এর প্রধান পদে নিয়োগ দিতে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
আদেশে এনএসআই -র মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. সামছুল হক -কে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশে এনএসআই -র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান শামীম এর চাকরি সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।