একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন আগে ভারতের একটি হাসপাতালে তার ক্যান্সার ধরা পড়ে। দূরারোগ্য এই ব্যাধির চিকিৎসা খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন এই বরেণ্য সুরকার। নিজের চিকিৎসার জন্য তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন তিনি।
সুজেয় শ্যাম ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’সহ বহু দেশাত্ববোধক গান লিখেছেন। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় ঘোষণার পর শহীদুল ইসলাম রচিত তার সুরকৃত ও তার কণ্ঠে “বিজয় নিশান উড়ছে ওই” গানটি স্বাধীন বাংলা বেতারে বেজে উঠেছিল।
