চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়ার খন্দকার কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪০টির মতো পরিবার সব হারিয়ে এখন পথে বসেছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেলো, সিমেন্টের মাথা উঁচু করে দাঁড়িয়ে খুটিগুলো ছাড়া বাকিসব পুড়ে ছাই হয়ে গেছে। কলোনিটি নিম্নবিত্ত মানুষেরই নিবাস ছিলো। এখানকের বেশিরভাগ মানুষই শ্রমজীবী এবং অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে। আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ব্যপারে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কোন বক্তব্য পাওয়া যায় নি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এ কলোনিতে দীর্ঘদিন ধরেই এই পরিবারগুলো বাস করে আসছিলো। কিছুদিন আগেও এই এলাকায় অগ্নিকান্ডের ঘটনার কথাও উল্লেখ করেন তারা।

মন্তব্য করুন (Comments)

comments

Share.