ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপের ম্যাচ আজ। আজ ১৩ আগস্ট, ২০১৮ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচে যারা জয়ী হবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
বাংলাদেশের মেয়েরা গত বৃহস্পতিবার বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে। পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। আবার শুক্রবার পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে নেপাল। ফলে এক ম্যাচে জয় পেয়েই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ ও নেপালের মেয়েরা। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে আজ নামবে ভুটান ও ভারত। এই দুই দলেরও সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এই ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে গ্রুপ ‘এ’ থেকে কারা গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার আপ হবে।
আগামী ১৬ আগস্ট শুক্রবার সেমিফাইনালের দুটি ম্যাচ হবে। আর ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।
আরোও পড়ুন
https://bangalianaa.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d/