আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবলযুদ্ধ আজ

Comments

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি না থাকলেও আছেন জুভেন্তাসের হয়ে সিরি’এ লিগ কাঁপানো দিবালা। আর দর্শকদের ফুটবলে মুগ্ধ করতে ব্রাজিল দলে থাকবেন নেইমার। মর্যাদার লড়াইয়ে জয়ের ধারা ধরে রাখতে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। একাদশে প্রথম সারির সব খেলোয়াড়কেই আজ মাঠে দেখা যাবে। তবে আর্জেন্টিনা দলে আজ দেখা যাবে না বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। ১০৮ বারের মহারণে ৪৪ বার জয় পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনার জয় ৩৯ বার। তবে, সর্বশেষ দেখায় ২০১৭ সালে ১-০ গোলের জয় প্রেরণা যোগাবে আর্জেন্টাইনদের।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, মিরান্ডা, ফিলিপে লুইজ, ক্যাসেমিরো, ফ্রেড, রেনাতো অগাস্টো, কৌতিনহো, নেইমার ও গ্যাব্রিয়েল হেসুস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: সার্জিও রোমেরো, পিজেল্লা, ওটামেন্ডি, তালিয়াফিকো, পারাদেস, রদ্রিগো বাত্তালিয়া, জিওভানিল সেলসো, সালভিও, ইকার্দি, অ্যাঞ্জেল কোররেয়া।

 

বাঙালীয়ানা/এসএস/

মন্তব্য করুন (Comments)

comments

Share.