উত্তরখানে অগ্নিদগ্ধ ৮, একজনের মৃত্যু

Comments

আজ ভোররাত চারটার দিকে রাজধানী ঢাকার উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে একজন মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আজিজুল। তার শরীরের ৯৯ ভাগ পুড়ে গিয়েছিল।

ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে তিন পরিবারের আটজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু।  কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবার পুরো পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের নাম জানা গেছে। তাঁরা হলেন, সাগর, ডাবলু, পূর্ণিমা, আফরোজা, উর্মি, আঞ্জু ও শিশু আবদুল্লাহ।

ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির নিচতলায় গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার কিছু আগে অগ্নিদগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাঙালীয়ানা/এমএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.