কোনো রকমের পুলিশ পাহারা ছাড়াই একেবারে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চড়ে বাসায় ফিরলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার দুপুরে রাজধানীর জিপিও মোড় থেকে ছয় নম্বর বাসে গুলশানের বাসায় ফেরেন প্রতিমন্ত্রী। এসময় তিনি সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন।
কী কারণে বাসে চড়ে বাসায় ফিরলেন জানতে চাইলে তারানা হালিম বলেন, সাধারণ জনগণ যদি প্রতিদিন কষ্ট করে তাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তবে আমরা কেন পারব না? আমরা সবাই মানুষ। মানুষের কষ্টগুলো কাছ থেকে দেখতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে প্রায় প্রতিদিন বাসে যাতায়াত করবেন বলেও তিনি জানান।