শোকের মাস আগস্ট এলেই আমাদের মননে একটা কালো ছায়া পড়ে থাকে। এই মাসে স্বপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগস্ট মাস জুড়ে অনুষ্ঠিত হয় নানা আয়োজন।

Tokhon Pocatt0r

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে রচিত কবি শহিদ রাহমানের সাড়া জাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবম্বনে এর আগে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ এবং ‘কবি ও কবিতা’ নামের দুটি কাহিনীচিত্র নির্মিত হয়েছে। এবার নির্মিত হলো এ গল্প নিয়ে তৃতীয় কাহিনীচিত্র ‘তখন পঁচাত্তর’।

আবু হায়াত মাহমুদ নাটক সম্পর্কে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগের রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আগমন কেন্দ্র করে তখনকার ছাত্রদের কার্যক্রম এবং তাকে হত্যা করার পরবর্তী সময়ের ঘটনা নিয়ে এই নাটকরে গল্প।”

পঁচাত্তর সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর দেশে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার নাম উচ্চারণ করা যেতো না। এমনকি বঙ্গবন্ধুর অবদানকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল একদল বিপথগামী মানুষ। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকের কাহিনীতে।

নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শ্যামল মাওলা, ঊর্মিলা শ্রাবন্তী কর, রমিজ রাজুসহ আরও অনেকে। আরটিভিতে বুধবার (১৫ আগস্ট)  রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।

মন্তব্য করুন (Comments)

comments

Share.