লোড নিয়ন্ত্রণ, রাজস্ব ব্যবস্থা উন্নতকরণ এবং জনসেবার মানোন্নয়নকে সামনে রেখে, ঢাকা ও নারায়ণগঞ্জবাসীদের ডিজিলাইজড সাড়ে ৮লাখ স্মার্ট মিটার দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপনসংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ১৪আগস্ট ২০১৮, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। উক্ত প্রকল্পে, ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৬৫৭ কোটি টাকা। এর ভিতর সরকার দিবে ৬০৭ কোটি ৪১ লাখ এবং ডিপিডিসি-এর নিজস্ব তহবিল থেকে আসবে ৫০ কোটি ৫৪ লক্ষ টাকা।
একনেক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজকের সভায় ৯টি প্রকল্পের অনুমোদনের কথা জানান তিনি। তিনি আরো জানান, এর মোট ব্যয় ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ২ হাজার ৩৩৯ কোটি ৮৮ লাখ টাকা, ডিপিডিসির নিজস্ব অর্থায়নে ৫০ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির(ডিপিডিসি) স্মার্ট মিটার স্থাপন প্রকল্প সূত্রে জানা যায়, ২০২১ সাল নাগাদ বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পে, ঢাকার মধ্যে রমনা, জিগাতলা, ধানমণ্ডি, আদাবর, পরিবাগ, কাকরাইল, বনশ্রী, মগবাজার, শ্যামলী, কামরাঙ্গীরচর, বাংলাবাজার, নারিন্দা, পোস্তগোলা ও ডেমরার বাসিন্দারা স্মার্ট মিটারের আওতায় আসবে। এছাড়াও, নারায়ণগঞ্জ জেলার ফতুল্যা, শীতলক্ষ্যা ও সিদ্ধিরগঞ্জ উপজেলায় এই স্মার্ট মিটার দেওয়া হবে হবে।