দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে সিরিজের পর এবার আয়ারল্যান্ড সফর। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ছবি সুত্র: তাসকিন আহমেদের ফেসবুক পেজ ।

এ ওয়ানডে সিরিজে দলের নেতৃত্বে থাকবেন মুমিনুল হক। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি দলের দায়িত্ব সৌম্য সরকারকে দেয়া হলেও, ওয়েস্ট ইন্ডিজে বর্তমান  সফরের টি-টোয়েন্টি দলে ডেকে নেয়া হয়েছে তাকে। তার পরিবর্তে আয়ারল্যান্ডে ‘এ’ দলের ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়কত্ব করবেন মো মিথুন ।

আয়ারল্যান্ড সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল
নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, সাঈফ উদ্দিন, সাইফ হাসান ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি

১ম ওয়ানডে – ১ আগস্ট
২য় ওয়ানডে – ৩ আগস্ট
৩য় ওয়ানডে – ৫ আগস্ট
৪র্থ ওয়ানডে – ৮ আগস্ট
৫ম ওয়ানডে – ১০ আগস্ট

১ম টি-টোয়েন্টি – ১৩ আগস্ট
২য় টি-টোয়েন্টি – ১৫ আগস্ট
৩য় টি-টোয়েন্টি – ১৭ আগস্ট

মন্তব্য করুন (Comments)

comments

Share.