ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলি তে হোসেন আলী নামে বাংলাদেশী এক কিশোর নিহত হয়েছে।

BSFঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান, শনিবার ভোরে জেলার হরিপুর উপজেলায় ৩৬৯ নম্বর সীমানা নির্দেশক পিলারের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে হোসেন আলী (১৬) নিহত হন।

য়েকজন গরু আনার জন্য ভারতে ঢোকার চেষ্টা করছিল। ভারতের নারগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করে বলে জানা যায়। তার সহযোগীরা গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় হোসেন মারা যায়।

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.