
bcl
গতকাল বাসের চাপায় তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে আজ সকালে স্বাভাবিক শান্ত প্রতিবাদ কর্মসূচীতে বাধা পেয়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের কয়েকশ ক্ষুব্ধ শিক্ষার্থী বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে। কিছুক্ষন আগে সেখানে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ এসে ছাত্রদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেছেন। তিনি ছাত্রদের দাবী-দাওয়া রমিজ উদ্দিন কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরণ করতে বলেন।
এসময় ছাত্রছাত্রীরা না না বলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সাবেক এই ছাত্রলীগ নেতা হজ্ব যাত্রীদের বিড়ম্বনার কথা তুলে ধরেন এবং অপশক্তির হাতে আন্দোলন যাতে না চলে যায় সেই ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করে দেন।
শিক্ষার্থীদের একটি দল অধ্যক্ষের সাথে আলোচনা করতে যাচ্ছে বলে শেষ খবর পাওয়া গেছে