বাসচাপায় রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার দুপুর র্যাব-১ এর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তা মারফত এই তথ্য জানা যায়।
গ্রেপ্তার হওয়া দুই বাসচালক হলেন সোহাগ ও যুবায়ের। মিরপুর থেকে তাদের আটক হয়।
