খাসোগি হত্যায় অভিযুক্ত ১৫ জনের নাম প্রকাশ

Comments

তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, লন্ডন সময় মধ্যরাতে সৌদি ভিন্নমতাবলম্বী সৌদি নাগরিক ওয়াশিংটন পোষ্টের সাংবাদিক জামাল খাসোগির কথিত অন্তর্ধানের সাথে সংশ্লিষ্ট ১৫ সৌদি নাগরিকের নাম প্রকাশ করেছে।

এরা সকলেই খাসোগির সৌদি কনস্যুলেটে প্রবেশের কয়েক ঘন্টা আগে দুটি প্রাইভেট জেটে ফ্লাইট HZSK2 এবং HZSK1 তে ইস্তানবুল পৌঁছে কনস্যুলেটে প্রবেশ করে এবং একই দিনে ইস্তানবুল ত্যাগ করে। মধ্যবর্তী কিছু সময় এরা প্রায় সকলেই কনস্যুলেটের কাছে অবস্থিত মুভেনপিক হোটেল এবং উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে কক্ষ ভাড়া নেয়।

বিভিন্ন সূত্রে জানা যায় যে, এরা প্রায় সকলেই সৌদি সরকারী ও গোয়েন্দা কর্মকর্তা এবং ক্রাউন প্রিন্স মোহামদ বিন সালমানের সাথে ঘনিষ্ট ভাবে সম্পর্কিত। যদিও খাসোগির কথিত অন্তর্ধানের সাথে  সৌদি সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে সৌদিআরব সরকার।

Graphic showing the flight paths of the two Saudi planes

দুটি প্রাইভেট জেট ফ্লাইট HZSK2 এবং HZSK1 এর উড্ডয়ন ও অবতরণের তারিখ ও সময়


এই ১৫ সৌদির মধ্যে রয়েছে:
সালাহ মহম্মদ এ তুবাইগি, ৪৭
তুবাইগি সৌদি সায়েন্টিফিক ফরেনসিক কাউন্সিলের প্রধান।
Istanbul airport CCTV footage purportedly showing Salah Muhammed A Tubaigy on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

তুবাইগি HZSK2 ফ্লাইটে ২ অক্টোবর ভোর ৩:১৩ মিনিটে ইস্তানবুল এসে পৌঁছোয় এবং মুভেনপিক হোটেলে ওঠে এবং একই ফ্লাটে ঐদিন রাত ১০:৫৪ মিনিটে ইস্তানবুল ত্যাগ করে এবং দুবাই হয়ে রিয়াদ ফিরে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সরকারী কর্মকর্তার বরাতে যানা গেছে, কনস্যুলেটের ভেতরে যে কথোপকথনের অডিও পাওয়া যায় যাতে খাসোগিকে নির্যাতন, হত্যা ও দেহ টুকরো করবার সময়ের শব্দ ধারণ হয়েছে তাতে তুবাইগির কন্ঠ ছিল। সেখানে তাকে সকলকে গান শুনবার নির্দেশ দিতে শোনা যায়।

মাহের আব্দুল আজিজ এম মুতরেব, ৪৭
যাকে লন্ডনে সৌদি দূতাবাসে ফার্স্ট সেক্রেটারী হিসেবে সনাক্ত করা হয়েছে। তার পরিচিত ব্যক্তির বরাতে সিএনএন জানিয়েছে যে মুতরেব সৌদি গোয়েন্দা সংস্থার একজন কর্নেল।
Istanbul airport CCTV footage purportedly showing Maher Abdulaziz M Mutreb on 2 October 2018

 

 

Saudi Crown Prince Mohammed Bin Salman is welcomed to the Massachusetts Institute of Technology (MIT) on 25 March 2018

বোষ্টনে প্রিন্স সালমানের সফর সঙ্গী হিসেবে দূরে মুতরেবকে দেখা যাচ্ছে। ছবি সূত্র: GETTY IMAGES

মুতরেব সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্টজনদের একজন হিসেবে প্রিন্সের খুব কাছে অবস্থানের প্রমাণ পাওয়া যায়। মনে করে হচ্ছে, মুতরেব প্রিন্সের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের একজন। তুর্কি সংবাদপত্র সাবাহ মুতরেবের কিছু ছবি প্রকাশ করেছে যাতে তাকে ২ অক্টোবর সকাল ৯:৫৫ মিনিটে কনস্যুলেটে প্রবেশ, মুভেনপিক হোটেল থেকে চেক আউট এবং এয়ারপোর্টে প্রবেশ করতে দেখা যায়। একই দিনে তাকে বিকেল ৪: ৫৩ মিনিটে সৌদি কন্সাল জেনারেলের বাসার নিকটস্থ রাস্তায়ও দেখা যায়।

তুর্কি গণমাধ্যমের বরাতে জানা যায়, মুতরেব HZSK2 ফ্লাইটে করে ইস্তানবুল পৌঁছায় এবং ঐদিন সন্ধ্যে ৬:৪০ এ ইস্তানবুল ত্যাগ করে।

Maps showing the location of the Saudi consulate in Istanbul and the Saudi consul's residence

ছবিতে সৌদি কনস্যুলেট, কন্সাল জেনারেলের বাসা এবং মুভেনপিক হোটেল দেখা যাচ্ছে। ছবি সূত্র: GETTY IMAGES ও বিবিসি

Presentational white space
আব্দুল আজিজ মোহাম্মদ এম আলহাওসাওই, ৩১
ধারণা করা হচ্ছে আলহাওসাওই প্রিন্স সালমানের সফর সঙ্গী নিরাপত্তা দলের সদস্য। একই নামে একজনকে সৌদি রাজকীয় গার্ড রেজিমেন্টেও পাওয়া যাচ্ছে।
Istanbul airport CCTV footage purportedly showing Abdulaziz Mohammed M Alhawsawi on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলহাওসাওই একটি বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল আসে ২ অক্টোবর দুপুর ১:৪৩ মিনিটে এবং ঐদিনই তুবাইগির সাথে HZSK2 ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে। তবে অপর একটি উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে অবস্থান করে কিছুক্ষণ।

থার ঘালিব টি আলহারবি, ৩৯
গতবছর অক্টোবরে সৌদি রাজকীয় গার্ড রেজিমেন্টে বীরত্বের জন্যে তাকে পদোন্নতি দিয়ে লেফটেনেন্ট করা হয় বলে মনে করা হচ্ছে।
Istanbul airport CCTV footage purportedly showing Thaar Ghaleb T Alharbi on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলহারবি ইস্তানবুলে HZSK2 ফ্লাইটে আসে এবং HZSK1 ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে।
মোহাম্মদ সাদ এইচ আলযাহরানী, ৩০
সৌদি রাজকীয় গার্ড রেজিমেন্টের সদস্য বলে মনে করা হচ্ছে আলযাহরানী, তাকে প্রিন্সের সফর সঙ্গী হিসেবেও দেখা গেছে।
Istanbul airport CCTV footage purportedly showing Mohammed Saad H Alzahrani on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলযাহরানী একটি বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল আসে এবং ২ অক্টোবর তুবাইগির সাথে HZSK2 ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে। আলযাহরানী উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে অবস্থান করে।

খালিদ আধ জি আলতাইবি, ৩০
আলতাইবি নাম রয়েছে সৌদি রাজকীয় গার্ড রেজিমেন্টের সদস্য তালিকায়

Istanbul airport CCTV footage purportedly showing Khalid Aedh G Alotaibi on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

এই নামে এক ব্যক্তিকে সৌদি রাজ পরিবারের নিরাপত্তা রক্ষী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের খবর দিয়েছে ওয়াশিংটন পোষ্ট। আলতাইবি একটি বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল আসে এবং ২ অক্টোবর ইস্তানবুল ত্যাগের জন্যে এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হয় ঐদিনই রাত ৮:২৮ মিনিটে। আলতাইবি উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে অবস্থান করে। 
নাইফ হাসান এস আলআরিফি, ৩২
প্রিন্স সালয়ানের অফিসের কর্মচারী হিসেবে আলআরিফির নাম পাওয়া যায়  সরকারী কর্মচারী তালিকায়।
Istanbul airport CCTV footage purportedly showing Naif Hassan S Alarifi on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলআরিফি একটি বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল আসে ২ অক্টোবর বিকেল ৪:১২ মিনিটে এবং ঐদিনই ইস্তানবুল ত্যাগ করে HZSK2 ফ্লাইটে। আলআরিফিও উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে অবস্থান করে।

মুস্তাফা মোহাম্মদ এম আলমাদানী, ৫৭
আলমাদানীর নাম সরকারী তালিকায় একজন সৌদি গোয়েন্দা হিসেবে তালিকাভুক্ত পাওয়া যায়।
Istanbul airport CCTV footage purportedly showing Mustafa Mohammed M Almadani on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলমাদানী HZSK2 ফ্লাইটে ইস্তানবুল আসে এবং মুভেনপিক হোটেলে ওঠে। ২ অক্টোবর মধ্যরাত ০০:১৮ মিনিটে একটি বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে।

মেশাল সাদ এম আলবস্তানী, ৩১
আলবস্তানী সরকারী তালিকা অনুযায়ী একজন রয়েল গার্ড রেজিমেন্টের বডি গার্ড তবে তার ফেসবুকে সৌদি এয়ারফোর্সের লেফটেনেন্ট হিসেবে তার পরিচয় পাওয়া যায়।
Istanbul airport CCTV footage purportedly showing Meshal Saad M Albostani on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলবস্তানী ২ অক্টোবর ভোর ১:৪৫ মিনিটে ইস্তানবুল ইমিগ্রেশন পার হয়ে ইস্তানবুলে প্রবেশ করে এবং উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে অবস্থান করে ঐদিনই HZSK2 ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে।

এক সড়ক দূর্ঘটনায় ১৮ অক্টোবর রিয়াদের আলবস্তানীর মৃত্যু হয় বলে সৌদি সরকার পক্ষীয় সংবাদ মাধ্যম ইয়ানী সাফাক জানিয়েছে।

ওয়ালীদ আন্দুল্লাহ এম আলসেহরী, ৩৮
আলসেহরী সৌদি এয়ারফোর্সের স্কোয়াড্রন লীডার। গত বছর এ পদে তাকে উন্নিত করা হয়।
Istanbul airport CCTV footage purportedly showing Waleed Abdullah M Alsehri on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলসেহরী HZSK2 ফ্লাইটে ইস্তানবুলে আসে, মুভেনপিকে ওঠে এবং HZSK1 ফ্লাইটে ইস্তানবুল ছেড়ে যায়।

মনসুর ওথমান এম আবাহুসেইন, ৪৬
সরকারী কর্মচারী তালিকা অনুসারে আবাহুসেইন একজন গোয়েন্দা কর্মকর্তা।
Istanbul airport CCTV footage purportedly showing Mansour Othman M Abahussain on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আবাহুসেইন বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল আসে এবং উইন্ডহ্যাম গ্র্যান্ড ইস্তানবুল লেভেন্ট হোটেলে ওঠে এবং HZSK2 ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে।
ফাহাদ শাবিব এ আলবালাওই, ৩৩
সরকারী তালিকা অনুসারে আলবালাওই রাজকীয় গার্ডের সদস্য।
Istanbul airport CCTV footage purportedly showing Fahad Shabib A Albalawi on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলবালাওই HZSK2 বা HZSK1 ফ্লাইটে ইস্তানবুলে আসে, মুভেনপিকে ওঠে এবং HZSK1 ফ্লাইটে ইস্তানবুল ছেড়ে যায়।
বদর লাফি এম আলওতাইবি, ৪৫
আলওতাইবি গোয়েন্দা সংস্থার সদস্য।
Istanbul airport CCTV footage purportedly showing Badr Lafi M Alotaibi on 2 October 2018

ছবি সূত্র:এএফপি

আলওতাইবি HZSK2 ফ্লাইটে ইস্তানবুলে আসে, মুভেনপিকে ওঠে এবং HZSK1 ফ্লাইটে ইস্তানবুল ছেড়ে যায়। 
সাইফ সাদ কিউ আলকাহতানী, ৪৫
ওয়াশিংটন পোষ্টের তথ্য অনুসারে আলকাহতানী  প্রিন্স সালমান সংশ্লিষ্ট কাজে যুক্ত।
Istanbul airport CCTV footage purportedly showing Saif Saad Q Alqahtani on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলকাহতানী HZSK2 ফ্লাইটে ইস্তানবুল আসে এবং মুভেনপিক হোটেলে ওঠে। ২ অক্টোবর মধ্যরাত ০০:২০১৮ মিনিটে ইস্তানবুল ইমিগ্রেশন পার হয়ে একটি বাণিজ্যিক ফ্লাইটে ইস্তানবুল ত্যাগ করে।
তুর্কী মুসেরেফ এম আলসেহরী, ৩৬
আলসেহরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Istanbul airport CCTV footage purportedly showing Turki Muserref M Alsehri on 2 October 2018

ছবি সূত্র: এএফপি

আলসেহরী HZSK2 ফ্লাইটে ইস্তানবুলে আসে, মুভেনপিকে ওঠে এবং HZSK1 ফ্লাইটে ইস্তানবুল ছেড়ে যায়।

উল্লেখ্য, ওইয়াশিংটন পোষ্টে কর্মরত সৌদিআরবের বর্তমান প্রশাসনের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগি গত ২ অক্টোবর, ২০১৮ বাগদত্তা হাতিস চেঙ্গিসকে বাইরে দাঁড় করিয়ে রেখে তার আগের বিয়ের তালাকের কাগজপত্র সংগ্রহের জন্য ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। কিন্তু তিনি সেখান থেকে আর বেরিয়ে আসেননি। তার অন্তর্ধান সম্পর্কে সৌদি দূতাবাস কোন বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারেনি।

বাঙালীয়ানা/এসএল/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.