খাসোগি হত্যায় যুবরাজ জড়িত থাকতে পারে: ট্রাম্প

Comments

“প্রিন্সই সেখানে সবকিছু পরিচালনা করছেন”, বলে মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প যুবরাজের দিকেই ইঙ্গিত করছেন।

এক সাক্ষাৎকারে ওয়াল স্ট্রিট জার্নালে ট্রাম্প বলেন, “সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যুবরাজ বিন সালমান যে ব্যাখ্যা দিয়েছিলেন (নিম্ন পর্যায়ের কর্মকর্তারা খাসোগিকে হত্যা করেছে) তাই বিশ্বাস করতে চেয়েছিলেন তিনি।”

উপর পর্যায়ে যিনি থাকেন দায় তার ওপরই বর্তায়, বলেন ট্রাম্প। তিনি বলেন, “হ্যাঁ, যুবরাজই সেখানে কাজ চালাচ্ছেন। তাই এ পর্যায়ে তিনিই সবকিছু পরিচালনায় আছেন। এ কারণে যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেটি তিনিই হবেন।”

রিয়াদে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতির কয়েক ঘণ্টা ট্রাম্প এমন মন্তব্য করলেন। ওই সম্মেলনে গত ২ অক্টোবরে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রিন্স সালমান কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বে তোলপাড়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরবের উপর চাপ আরো বাড়ল।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে মোহাম্মদ বিন সালমান কোনো মন্তব্য করেননি। খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কয়েকজন ব্যবসায়ী ও রাজনীতিবীদ সৌদি আরবে ওই বিনিয়োগ সম্মেলন বয়কট করেছেন।

ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট জামাল খাসোগি গত ২ অক্টোবর, ২০১৮, ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নিজের বিয়ে উপলক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। বাগদত্তা তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিসকে বাইরে দাঁড় করিয়ে রেখে তিনি কনসুলেট ভবনে প্রবেশের পর আর বেরিয়ে আসেননি।

তুরস্ক সরকার শুরু থেকেই খাসোগি নিখোঁজ কাণ্ডে সৌদি আরবের হাত আছে বলে দাবি করে এসেছে। তারা বলেছিল, খাসোগিকে সৌদি কনসুলেটের ভেতর নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং এর প্রমাণ তাদের হাতে আছে।

সৌদি আরব শুরুতে খাসোগি কিছুক্ষণ পর কনসুলেট থেকে বেরিয়ে গেছেন বলে দাবি করলেও এক পর্যায়ে তাকে কনসুলেট ভবনের ভেতর হত্যার কথা স্বীকার করে। তারা প্রথমে ঘটনার ব্যাখ্যা দিয়ে বলে, কনসুলেটের ভেতর ধস্তাধস্তিতে খাসোগি খুন হন।

সৌদি আরবের এ ব্যাখ্যায় আন্তর্জাতিক মহল সন্তুষ্ট না হওয়ায় সৌদি আরব এরপর আরো কয়েকবার খুনের ঘটনাটি নিয়ে তাদের বিবৃতি পাল্টেছে। শেষমেশ খাসোগিকে ভুল করে মেরে ফেলা হয়েছে এবং ক্রাউন প্রিন্স সালমান কিছুই জানতেন না বলে দাবি করেছে তারা।

বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ

আরও পড়ুন: 

খাসোগিকে হত্যার পর খন্ড খন্ড করা হয় 

খাসোগি হত্যার দায় স্বীকার করলো সৌদি আরব 

ধীরে ধীরে খুলছে খাসোগি হত্যা জট 

মন্তব্য করুন (Comments)

comments

Share.