দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে আগুন

Comments

দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের পাশের সিনেমা হলটিতে রবিবার রাতের এই অগ্নিকাণ্ডে কেউ গুরতর আহত না হলেও ভালই ক্ষয়ক্ষতি হয়েছে হলটির। শেষ খবর পাওয়া পর্যন্ত ধোঁয়ায় এক জন মধ্যবয়সি দর্শক অসুস্থ হয়ে পড়েন। তিনি শিশুমঙ্গল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস জানায় গতকাল রাত ১০টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। সেই সময়ে সেখানে ‘ফ্যানি খান’ ছবির শো চলছিল। তখন হলে অন্তত ৩০ জন দর্শক ছিলেন। ফায়ার সার্ভিসের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.