আগামী ৯ থেকে ১৮ আগস্ট ভুটানে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ছয় দল খেলবে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান ও নেপাল। টুর্নামেন্ট শুরুর দিনেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ শিরোপা ধরে রাখার অভিযান। আগামী সোমবার ৬ আগস্ট ভুটানে রওনা দেবে দল।

ছবিঃ বাফুফে
বর্তমান দলে গতবারের পাঁচজন খেলোয়াড় নেই। বয়স পেরিয়ে যাওয়ায় ভুটানগামী দলে থাকতে পারেননি আগের টুর্নামেন্ট রাঙানো উইঙ্গার মার্জিয়া। তবে নতুন যারা এসেছে, তাদের নিয়ে শিরোপা ধরে রাখা যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি, তিনি প্রেস কনফারেন্সে বলেন ‘আমরা এবার আগের চেয়ে অনেক বেশি ভালো দল। নতুন যারা এসেছে, তারা বঙ্গমাতা ও জেএফএ কাপে প্রমাণ করেই এসেছে। এই দল নিয়ে আগের চেয়ে আরও ভালো খেলে শিরোপা ধরে রাখতে পারব বলে বিশ্বাস করি।চাংলিমিথান স্টেডিয়ামের কথা মাথায় রেখেই নিয়মিত আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শিরোপা জয়ের মিশনে নামার আগে বিদেশি কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না তারা। ‘
ভুটানে বাংলাদেশের সূচি
গ্রুপ পর্বে বাংলাদেশ
তারিখ প্রতিপক্ষ সময়
৯ আগস্ট পাকিস্তান সন্ধ্যা ৭টা
১৩ আগস্ট নেপাল সন্ধ্যা ৭টা
১৬ আগস্ট ১ম সেমিফাইনাল বিকেল ৪টা
২য় সেমিফাইনাল সন্ধ্যা ৭টা
১৮ আগস্ট ফাইনাল সন্ধ্যা ৭টা
* সব ম্যাচ চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্টিত হবে ।
