যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবলের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।ইউনিফাইড ফুটবল দলটি প্রতিবন্ধী ও শারীরিকভাবে সুস্থ ফুটবলারদের সমন্বিত দল। মোট ১৬ জনের দলে আটজন শারীরিক প্রতিবন্ধীর সঙ্গে সাতজন সম্পূর্ণ সক্ষম ফুটবলার খেলতে পারছেন। একাদশে খেলতে পারেন ছয়জন প্রতিবন্ধীর সঙ্গে পাঁচজন সক্ষম খেলোয়াড়।

গ্রুপে ১ম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ। এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেই ঘটেছে বিপত্তি।উক্ত ম্যাচে  বাংলাদেশের সবার জার্সি নম্বর ঠিক থাকলেও এক জায়গায় দেখা দেয় সমস্যা। জার্সির পিছনে ১২ সংখ্যাটি খোদাই করা ছিল না। যে কারণে ১২ নম্বর হাতে লিখে কোনরকমে খেলতে হয়েছে। গ্রুপ পর্ব শেষে ফ্রান্স এমন অভিযোগ করলে আয়োজকরা বাংলাদেশকে সরাসরি প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করে।

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.