২৯ জুলাই, কলকাতার মাস্টারদা সূর্য সেন ভবনে ‘মঙ্গল শোভাযাত্রা কলকাতা’ আয়োজন করেছিলো একটি মনোগ্রাহী অনুষ্ঠান, ‘সাংস্কৃতিক অনুরণন-পঞ্চকবি স্মরণ’। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত ও নজরুলের গানে কবিতায় মুখরিত সুসংবদ্ধ একটি সন্ধ্যা উপস্থাপিত হল, যা মঙ্গল শোভাযাত্রার আদর্শকে মনে রেখে ফুটিয়ে তুলেছে বাংলার চিরকালীন অসাম্প্রদায়িক সংস্কৃতিকে।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন, গায়ক দীপক সরকার ও স্বরাজ ভট্টাচার্য, বৈতালিক গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠরা, দক্ষিণ কলকাতা সিলেট এ্যাসোসিয়েশন শ্রীভূমির শিল্পীরা, নৃত্য ও গানে ছিলেন যথাক্রমে তমালিকা সেনগুপ্ত ও শ্রয়ণ চন্দ, তরুণ প্রজন্মের দুই প্রতিনিধি, আবার বাচিক পরিবেশনে মন কেড়ে নিয়েছে শিশুশিল্পীরাও। আর ছিলেন তরুন বাচিক শিল্পী শৌভিক শাসমল, যিনি ক্রমশ আরও আরও পরিণত হয়ে উঠছেন। পূর্ণ প্রেক্ষাগৃহে উদ্যোক্তারা  আগামী দিনে আরও এমন অনুষ্ঠানের আশা ও প্রতিশ্রুতি জানিয়ে রাখলেন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.