তামিম এর ফর্মের ইঞ্জিনে কয়লার আরোও যোগান

Comments

চলতি সময়ে ওয়ানডেতে ফর্মের ইঞ্জিনে যেনো কয়লা ফুরুচ্ছে না খান সাহেবের। ফর্মের তুঙ্গে আছেন তামিম ইকবাল, যা সবসময়ই ভালো সময় নিয়ে আসে দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওডিআই সিরিজে করলেন দুই ম্যাচে সেঞ্চুরি আর এক ম্যাচে ফিফটি। ক্যারিয়ারে ২০ সেঞ্চুরি পূরণ করে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেন তামিম ইকবাল। ওয়ার্নার পার্কে দলের ১৮৭/৩ রানের মাথায় তামিম ক্যারিয়ারের ১১ম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করেন ১২০ বলে, ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা দিয়ে।

শতকের পর দ্রুত দলের জন্য রান তুলতে গিয়ে অসাধারন এক ক্যাচে তামিমকে ফেরান পাওয়েল। স্লগ সুইপ করতে গিয়ে দেবেন্দ্র বিশুর পকেটে আরেকটি উইকেট দিয়ে বসেন তামিম।

অবশ্য রান তোলায় ভাটা আসতে দেননি মাশরাফি ও মাহমুদুল্লাহ। শেষ দিকে মিনি টর্নেডো তোলেন অধিনায়ক মাশরাফি। আগে নেমে দ্রুতগতিতে ব্যাট চালিয়ে স্কোর বোর্ড সমৃদ্ধ করেন তিনি। ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। মাশরাফির উইকেট পড়ে গেলেও অপর প্রান্তে মাহমুদউল্লাহ দায়িত্ব নিয়ে শেষ দিকে চাহিদা অনুযায়ী বড় শট খেলতে থাকেন। তাকে ছোট দুটি ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন সাব্বির ও মোসাদ্দেক (অপরাজিত)। তার ১৯তম হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৬ উইকেটে বাংলাদেশ করে ৩০১ রান। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৬৭ রানে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.