বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং এর সবচেয়ে বড় স্তম্ভ তামিম ইকবাল খান। বিগত প্রায় ৪ বছর যাবৎ আছেন ক্যারিয়ারের সবচেয়ে ধারাবাহিক সময়ে। এরই ধারাবাহিকতায় তিনি অর্জন করলেন আরও একটি মাইলফলক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে পেরিয়েছেন ৫০০০ রান।
২৯ জানুয়ারী, বিপিএল এর চট্টগ্রাম পর্বের চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলায় টার্গেটে ব্যাট করতে নেমে অষ্টম ওভারের প্রথম বলে খালেদকে কাভার ড্রাইভ করে এই রেকর্ড করেন তিনি। এই কীর্তি গড়তে তাকে খেলতে হয়েছে ১৮৭ ম্যাচ। এই রান করার পথে তিনি খেলেছেন বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ একাদশ, চট্টগ্রাম বিভাগ, চিটাগাং কিংস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত রাজশাহী, এসেক্স, আইসিসি বিশ্ব একাদশ, নটিংহামশায়ার, পেশওয়ার জালমি, সেইন্ট লুসিয়া যৌক্স, ইউসিবি-বিসিবি একাদশ, ওয়াইয়াম্বা ইউনাইটেড, ওয়েলিংটন ও বিশ্ব একাদশে।
আজকের আগে ১৮৬ ম্যাচে তামিমের ব্যক্তিগত সর্বচ্চো ১৩০ রান। শতক আছে ২ টি। বল মোকাবিলা করেছেন ৪২০১ টি। স্ট্রাইক রেট ১১৮.৪২। আছে ১৫ টি অর্ধশতক। ৫১৯ চারের মারের সাথে ছয়ের মার আছে ১৪৩ টি।
এ তালিকায় ৫০০ রানের মাইলফলক স্পর্শের কাছাকাছি আছেন সাকিব আল হাসান। ২৮৯ ম্যাচে সাকিব সংগ্রহ করেছেন ৪৬৬৭ রান।
বাঙালীয়ানা/জেএইচ
