হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেলো সিলেট সিক্সার্স

Comments

বাংলাদেশ প্রিমিয়ার লীগের সপ্তম ম্যাচে সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম ভাইকিংস এর মধ্যকার খেলায় রোমাঞ্চকর জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেট।

জুটিতে আফিফ-ওয়ারনার

দুপুরে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সিলেট। কিন্তু ব্যাটে নেমে ব্যাটিং এ ভালো বিপদে পড়তে হয় সিলেটকে। দলের রান ছয় হতেই ম্যাচে সিলেটের তিন উইকেট নাই। একে একে বিদায় নেন জাতীয় দলের ওপেনার লিটন দাস, আলোচিত নাছির হোসেন ও দেশের টি-২০ স্পেশালিষ্ট সাব্বির। ২.৫ ওভার থেকে দলের হাল ধরতে হয় অধিনায়ক ওয়ার্নার ও তরুণ আফিফকে।

সেখান থেকে দলকে ৭১ রানের জুটি গড়ে খাদের কিনারা থেকে তুলে আনেন আফিফ ও ওয়ার্নার। আফিফ আউট হন ২৮ বলে ৪৫ রান করে। তারপর অধিনায়কের সাথে এসে জুটি গড়েন নিকোলাস পুরান। সেখানে জুটি হয় ৭০ রানের। ৪৭ বলে ৫৯ রান করে ফেরেন ডেভিড ওয়ার্‌নার। হাফ সেঞ্চুরী তুলে নিয়েছেন নিকোলাস পুরানও। ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৬৮ রান তোলে সিলেট সিক্সার্স।

জবাবে, ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। প্রথম ওভারেই তাসকিনকে ছয় মেরে শুরু করলেও, একই ওভারে শেহজাদকে ফিরিয়েছেন তাসকিন। পরে আশরাফুলের উইকেটে সেট হওয়া ব্যাটিং আর দেলপোর্টের আগ্রাসী ভাবে ম্যাচে ফেরে চট্টগ্রাম।

সিলেট : তাসকিন

তাসকিনের উইকেট শিকারে সিলেটের উদ্‌যাপন

৬৩ রানে লামিচানে দেলপোর্টেকে রান আউট করলে ভেঙে যায় চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নের পথে হাটেন আশরাফুল, মুশফিক ও মোসাদ্দেক। কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরতে হয় সিকান্দার রাজাকে। তাসকিন ৪ ওভার বল করে ২৮ রান খরচায় তুলেছেন ৪ উইকেট।

কিন্তু চট্টগ্রামকে ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে রাখেন ফ্রাইলিঙ্ক। অপরাজিত থাকেন ৪৪ রানে। কিন্তু জয় নিয়ে আসতে পারেননি। সিলেট ম্যাচে জয় পায় ৫ রানে।

ফ্রাইলিঙ্ক

ফ্রাইলিঙ্ক

সিলেট সিক্সার্স ১৬৮-৫ (ওভার ২০)
ওয়ার্নার ৫৯, পুরান ৫২*: ফ্রাইলিঙ্ক ৩-২৬

চিটাগং ভাইকিংস ১৬৩-৭ (ওভার ২০)
ফাইলিঙ্ক ৪৪*, ডেলপোর্ট ৩৮ঃ তাসকিন ৪-২৮

ফলাফল: ৫ রানে জয়ী সিলেট সিক্সার্স।

বাঙালীয়ানা/জেএইচ

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.