।। বাঙালীয়ানা ঢাকা ডেস্ক ।।

২০ বছর পর দ্বিতীয় বারের মত বিশ্বকাপ জিতে নিল ফ্রান্স। এবারের বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই ফ্রান্স দুর্দান্ত কাউন্টার এটাকিং স্টাইলে খেলেছে এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙ্গে চুরমার করে সকল রাউন্ডে ডমিনেট করে  ফাইনালে পৌছেছে। রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ২য় বার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করলো ফ্রান্স।

ফ্রান্সের জয়োৎসব

ফ্রান্সের জয়োৎসব

জমজমাট  একটা খেলা হওয়ার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিলো। ১৮ মিনিটেই আন্তোয়াইন গ্রিজম্যান এর ফ্রি কিকে আত্মঘাতি গোল করে বসেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ। তারপর ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান প্যারিসিচ। কিন্তু বেশিক্ষন নায়ক হয়ে থাকতে পারলেন না তিনি। ডিবক্স এর ভেতর হ্যান্ডবলের মাশুল দিতে হয় প্যারিসিচ এবং তার দল কে।

গ্রিজম্যান

গোল করে গ্রিজম্যানের উদাপন

প্যানাল্টি তে ৩৮ মিনিটে দলকে এগিয়ে নেন আন্তোয়াইন গ্রিজম্যান। ৫৯ মিনিটে আবারও ফ্রান্স কে এগিয়ে দেন পল পোগবা। ৬৫ মিনিটে দলকে ৪-১ গোলের লিড এনে দিয়ে কিলিয়ান এম্বাপ্পে ফ্রান্সকে নিয়ে যায় বিশ্ব জয়ের দ্বারপ্রান্তে। ঠিক তার মিনিট চারেক পর ফ্রান্সের গোলকিপার হুগো লরিস এর ভুলে ব্যবধান ৪-২  এ কমিয়ে আনেন মারিও মানজুকিচ। কিন্তু তা ফ্রান্স সমর্থকদের জয়োৎসবে কোন প্রভাব ফেলতে পারেনি।

ফ্রান্সের উদযাপন

ফ্রান্সের উদযাপন

‘৯৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম (বিশ্বকাপে প্রথম) মুখোমুখি হয়েছিলো দুই দল। সেবার ফ্রান্সের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ দিদিয়ের দেশম। সেবার তারা ক্রোয়েশিয়াকে হারিয়েছিলো ২-১ গোলে।

টুর্নামেন্ট এ সেরা তরুণ খেলোয়ার হয়েছেন ফ্রান্সের কিলিয়ান এম্বাপ্পে, সেরা খেলোয়ার এর পুরস্কার গোল্ডেন বল পেয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। ৬ গোল করে গোল্ডেন বুট পুরস্কার নিজের বগলদাবা করেছেন ইংল্যান্ডের হ্যারী কেইন। টুর্নামেন্ট সেরা ২৭ টি গোল বাঁচিয়ে সেরা গোল রক্ষক এর পুরস্কার পেয়েছেন বেজিয়ামের থিবো করতোয়া । ফেয়ার প্লে এ্যাওয়ার্ড পেয়েছে স্পেন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.